
বিশ্বকাপ ক্রিকেট। পৃথিবীর বিভিন্ন দেশের ক্রিকেট প্রেমীদের কাছে এক অপেক্ষার নাম। ১৯৭৫ সালে শুরু হয়ে ২০১৯ অবধি একে একে শেষ হয়ে গেল একদিনের ৫০ ওভারের বিশ্বকাপ ক্রিকেটের ১২ টি আসর। ২০২৩ সালের ১৩ তম বিশ্বকাপ ক্রিকেট আসর অনুষ্ঠিত হবে আমাদের প্রতিবেশি দেশ ভারতে।
ক্রিকেট বিশ্বকাপ (যা আনুষ্ঠানিকভাবে আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ নামে পরিচিত) একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা। প্রত্যেক চার বছর পরপর খেলাটির নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে। প্রাথমিক বাছাইপর্ব শেষে দলগুলো চূড়ান্ত পর্বে অংশ নেয়। টুর্নামেন্টটি বিশ্বের সবচেয়ে বেশি দেখা ক্রীড়া প্রতিযোগিতাগুলোর মধ্যে অন্যতম। এটি আইসিসির ক্রিকেট ক্যালেন্ডারে “আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারের সেরা প্রতিযোগিতা” হিসাবে বিবেচিত হয়।
এবার জেনে নেয়া যাক এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ক্রিকেট বিশ্বকাপ গুলোর আয়োজক, বিশ্বচ্যাম্পিয়ন ও ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ (ম্যান অফ দ্যা ফাইনাল) জেতা ক্রিকেটারদের তালিকা।
| সাল | আয়োজক | চ্যাম্পিয়ন | ম্যান অফ দ্যা ফাইনাল |
|---|---|---|---|
| ১৯৭৫ | ইংল্যান্ড | ওয়েস্ট ইন্ডিজ | ক্লাইভ লয়েড |
| ১৯৭৯ | ইংল্যান্ড | ওয়েস্ট ইন্ডিজ | ভিভ রিচার্ডস |
| ১৯৮৩ | ইংল্যান্ড | ভারত | মাহিন্দর অমরনাথ |
| ১৯৮৭ | ভারত-পাকিস্তান | অস্ট্রেলিয়া | ডেভিড বুন |
| ১৯৯২ | অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড | পাকিস্তান | ওয়াসিম আকরাম |
| ১৯৯৬ | ভারত-পাকিস্তান-শ্রীলংকা | শ্রীলংকা | অরবিন্দ ডি সিল্ভা |
| ১৯৯৯ | ইংল্যান্ড-স্কটল্যান্ড-আয়ারল্যান্ড | অস্ট্রেলিয়া | শেন ওয়ার্ণ |
| ২০০৩ | দক্ষিন আফ্রিকা-জিম্বাবুয়ে-কেনিয়া | অস্ট্রেলিয়া | রিকি পন্টিং |
| ২০০৭ | ওয়েস্ট ইন্ডিজ | অস্ট্রেলিয়া | অ্যাডাম গিলক্রিষ্ট |
| ২০১১ | ভারত-বাংলাদেশ-শ্রীলংকা | ভারত | মহেন্দ্র সিং ধোনি |
| ২০১৫ | অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড | অস্ট্রেলিয়া | জেমস ফকনার |
| ২০১৯ | ইংল্যান্ড | ইংল্যান্ড | বেন স্টোকস |
| ২০২৩ | ভারত | অস্ট্রেলিয়া | ট্রেভিস হেড |




