
ফিফা বিশ্বকাপ ফুটবল। সারা বিশ্বের ক্রীড়া প্রেমীদের কাছে এক অপেক্ষার নাম। ১৯৩০ সালে শুরু হয়ে ২০২২ অবধি একে একে শেষ হয়ে গেল বিশ্বকাপ ফুটবলের ২২ টি আসর। সর্বশেষ ২০২২ সালের ২২ তম বিশ্বকাপ ফুটবল আসর অনুষ্ঠিত হইয়ে গেল কাতারে। আর ২৩ তম আসর শুরু হবে আমেরিকা, মেক্সিকো ও কানাডা তে ২০২৬ সালের ১২ জুন থেকে।
এক নজরে বিশ্বকাপ
ফিফা বিশ্বকাপ (ফুটবল বিশ্বকাপ, সকার বিশ্বকাপ, অথবা শুধু বিশ্বকাপ নামেও পরিচিত) একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা যেখানে ফিফাভুক্ত দেশগুলোর পুরুষ জাতীয় ফুটবল দল অংশ নেয়। ফিফা বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা। ১৯৩০ সালে এই প্রতিযোগিতা শুরু হয় এবং এখন পর্যন্ত চার বছর পর পর অনুষ্ঠিত হচ্ছে। মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি।
অনেকেই জানতে চান বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন তালিকা। বিশ্বকাপ ফুটবলে পর্যন্ত অনুষ্ঠিত ২২টি আসরে কেবল ৮টি জাতীয় দল বিশ্বকাপ শিরোপা জিতেছে। বর্তমান শিরোপাধারী চ্যাম্পিয়ন আর্জেন্টিনা । তৃতীয়বার জয়ী– ১৯৭৮ , ১৯৮৬ ও ২০২২ । ৫ বার বিশ্বকাপ জিতে ব্রাজিল হচ্ছে বিশ্বকাপের সফলতম দল, ৫ বার বিশ্বকাপ জিতেছে। জার্মানি ও ইতালি ৪টি করে শিরোপা নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অন্যান্যদের মধ্যে উরুগুয়ে ও ফ্রান্স দু’বার করে এবং ইংল্যান্ড ও স্পেন একবার করে শিরোপা জিতেছে।
বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন তালিকা
এবার জেনে নেয়া যাক এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ২২ আসরের আয়োজক, বিশ্বকাপ চ্যাম্পিয়ন ও রানার আপ দেশ গুলোর তালিকা।
| সাল | আয়োজক | চ্যাম্পিয়ন | রানার আপ |
|---|---|---|---|
| ১৯৩০ | উরুগুয়ে | উরুগুয়ে | আর্জেন্টিনা |
| ১৯৩৪ | ইতালি | ইতালি | চেকোস্লাভিয়া |
| ১৯৩৮ | ফ্রান্স | ইতালি | হাঙ্গেরি |
| ১৯৫০ | ব্রাজিল | উরুগুয়ে | ব্রাজিল |
| ১৯৫৪ | সুইজারল্যান্ড | পশ্চিম জার্মানি | হাঙ্গেরি |
| ১৯৫৮ | সুইডেন | ব্রাজিল | সুইডেন |
| ১৯৬২ | চিলি | ব্রাজিল | চেকোস্লাভিয়া |
| ১৯৬৬ | ইংল্যান্ড | ইংল্যান্ড | পশ্চিম জার্মানি |
| ১৯৭০ | মেক্সিকো | ব্রাজিল | ইতালি |
| ১৯৭৪ | পশ্চিম জার্মানি | পশ্চিম জার্মানি | নেদারল্যান্ড |
| ১৯৭৮ | আর্জেন্টিনা | আর্জেন্টিনা | নেদারল্যান্ড |
| ১৯৮২ | স্পেন | ইতালি | পশ্চিম জার্মানি |
| ১৯৮৬ | মেক্সিকো | আর্জেন্টিনা | পশ্চিম জার্মানি |
| ১৯৯০ | ইতালি | পশ্চিম জার্মানি | আর্জেন্টিনা |
| ১৯৯৪ | যুক্তরাষ্ট্র | ব্রাজিল | ইতালি |
| ১৯৯৮ | ফ্রান্স | ফ্রান্স | ব্রাজিল |
| ২০০২ | কোরিয়া-জাপান | ব্রাজিল | জার্মানি |
| ২০০৬ | জার্মানি | ইতালি | ফ্রান্স |
| ২০১০ | স্পেন | স্পেন | নেদারল্যান্ড |
| ২০১৪ | ব্রাজিল | জার্মানি | আর্জেন্টিনা |
| ২০১৮ | রাশিয়া | ফ্রান্স | ক্রোয়েশিয়া |
| ২০২২ | কাতার | আর্জেন্টিনা | ফ্রান্স |
| ২০২৬ | যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো | প্রযোজ্য নয় | প্রযোজ্য নয় |
আরো পড়ুনঃ >> ক্রিকেট বিশ্বকাপের চ্যাম্পিয়ন তালিকা



