ক্রিকেট বিশ্বকাপ – ম্যান অফ দ্যা টুর্নামেন্ট তালিকা 0 1922

ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট

বিশ্বকাপ ক্রিকেট। পৃথিবীর বিভিন্ন দেশের ক্রিকেট প্রেমীদের কাছে এক অপেক্ষার নাম। ১৯৭৫ সালে শুরু হয়ে ২০১৯ অবধি একে একে শেষ হয়ে গেল একদিনের ৫০ ওভারের বিশ্বকাপ ক্রিকেটের ১২ টি আসর। ২০২৩ সালের ১৩ তম বিশ্বকাপ ক্রিকেট আসর অনুষ্ঠিত হবে আমাদের প্রতিবেশি দেশ ভারতে। আসরের সেরা খেলোয়ারকে বলে ম্যান অফ দা টুর্নামেন্ট আর যারা আসর জেতে তাদের বলা হয় চ্যাম্পিয়ন।

ক্রিকেট বিশ্বকাপ (আনুষ্ঠানিকভাবে আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ নামে পরিচিত) একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা। প্রতি চার বছর পরপর খেলাটির নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে। প্রাথমিক বাছাইপর্ব শেষে দলগুলো চূড়ান্ত পর্বে অংশ নেয়। টুর্নামেন্টটি বিশ্বের সবচেয়ে বেশি দেখা ক্রীড়া প্রতিযোগিতাগুলোর মধ্যে অন্যতম। এটি আইসিসির ক্রিকেট ক্যালেন্ডারে “আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারের সেরা প্রতিযোগিতা” হিসাবে বিবেচিত হয়।

বর্তমানে ওয়ানডে বিশ্বকাপের মূল পর্ব শুরু হ‌ওয়ার পূর্বের তিন বছরে বাছাইপর্ব অনুষ্ঠিত হয়, যেখানে কোন দল চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে তা নির্ধারণ করা হয়। টুর্নামেন্টে সরাসরিভাবে আয়োজক দেশ সহ ১০টি দল প্রায় এক মাস ধরে আয়োজক দেশের ভেন্যুতে ট্রফির জন্য প্রতিদ্বন্দ্বিতা করে। মোট বিশটি দল টুর্নামেন্টের এগারটি সংস্করণে প্রতিদ্বন্দ্বিতা করেছে, যেখানে সর্বশেষ ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে দশটি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে। অস্ট্রেলিয়া পাঁচবার করে টুর্নামেন্টটি জিতেছে। ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ দুইবার করে জিতেছে । অন্যদিকে পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড একবার করে বিশ্বকাপ জিতেছে। কেনিয়ার ২০০৩ সালের বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়া আইসিসির সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে সেরা ফলাফল ছিল।

অস্ট্রেলিয়া ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়। পরবর্তী বিশ্বকাপ ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে।

এ বার জেনে নেয়া যাক এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ক্রিকেট বিশ্বকাপ গুলোর আয়োজক, ক্রিকেট বিশ্বচ্যাম্পিয়ন ও  ম্যান অফ দা টুর্নামেন্ট / সিরিজ জেতা ক্রিকেটারদের তালিকা।

সালআয়োজকচ্যাম্পিয়নম্যান অফ দ্যা টুর্নামেন্ট
১৯৭৫ইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজদেয়া হয় নি
১৯৭৯ইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজদেয়া হয় নি
১৯৮৩ইংল্যান্ডভারতদেয়া হয় নি
১৯৮৭ভারত-পাকিস্তানঅস্ট্রেলিয়াদেয়া হয় নি
১৯৯২অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডপাকিস্তানমার্টিন ক্রো
১৯৯৬ভারত-পাকিস্তান-শ্রীলংকাশ্রীলংকাসনাথ জয়সুরিয়া
১৯৯৯ইংল্যান্ড-স্কটল্যান্ড-আয়ারল্যান্ডঅস্ট্রেলিয়াল্যান্স ক্লুজনার
২০০৩দক্ষিন আফ্রিকা-জিম্বাবুয়ে-কেনিয়াঅস্ট্রেলিয়াশচীন টেন্ডুলকার
২০০৭ওয়েস্ট ইন্ডিজঅস্ট্রেলিয়াগ্লেন ম্যাকগ্রাথ
২০১১ভারত-বাংলাদেশ-শ্রীলংকাভারতযুবরাজ সিং
২০১৫অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডঅস্ট্রেলিয়ামিচেল স্টার্ক
২০১৯ইংল্যান্ডইংল্যান্ডকেন উইলিয়ামসন
২০২৩ভারতঅস্ট্রেলিয়াবিরাট কোহলি
ম্যান অফ ফ্যা টুর্নামেন্ট


Previous ArticleNext Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Asia Cup Cricket Roll of Honor 1984-2023 0 1652

asia cup roll of honor

The Asia Cup, officially known as the ACC Men’s Asia Cup or ACC Cup is a men’s international cricket tournament contested between Asian countries in either One Day International format (50 overs) and Twenty20 International cricket format (20 overs). It was established in 1983 when the Asian Cricket Council was founded as a measure to promote goodwill between Asian countries. It was originally scheduled to be held every two years. The Asia Cup is the only continental championship in cricket and the winning team becomes the champion of Asia. It alternates every 2-years between ODI and T20 formats. Asia cup roll of honor or list of champions are already got 3 champion counties named India 7 times, Sri Lanka 6 times and Pakistan 2 times.

Let’s have a look into Asia Cup Roll of Honor

YearFormatTeamHostChampionRunner Up
1984ODI3UAEIndiaSri Lanka
1986ODI3Sri LankaSri Lanka Pakistan
1988ODI4BangladeshIndiaSri Lanka
1991ODI3IndiaIndiaSri Lanka
1995ODI4UAEIndiaSri Lanka
1997ODI4Sri LankaSri LankaIndia
2000ODI4BangladeshPakistanSri Lanka
2004ODI6Sri LankaSri LankaIndia
2008ODI6PakistanSri LankaIndia
2010ODI4Sri LankaIndiaSri Lanka
2012ODI4BangladeshPakistanBangladesh
2014ODI5BangladeshSri LankaPakistan
2016T20I5BangladeshIndiaBangladesh
2018ODI6UAEIndiaBangladesh
2022T20I6UAESri LankaPakistan
2023ODI6Pakistan
Sri Lanka
TBDTBD

কল ব্রিজ খেলার নিয়ম – জেতার নিয়ম 0 14156

কল ব্রিজ খেলার নিয়ম

কল ব্রিজ খেলার নিয়ম

কল ব্রিজ খেলার নিয়ম খুব কঠিন না। স্পেডস বা কল ব্রীজ (Call Bridge বা স্পেড ট্রাম) তাস খেলা তে মুলত স্পেড (ইষ্কাপন), হার্টস (হরতন), ডাইস (রুইতন), ক্লাবস (চিড়িয়া) এই ৪ (চার) প্রকারের কার্ড থাকে। প্রত্যেক প্রকারের ১৩ কার্ডের র‍্যাঙ্ক A, K, Q, J, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2। চার(4) জন খেললে এলোমেলো করে বাটার পর সবাই ১৩ টি করে কার্ড পাবে। যে তাস বাটবে তাকে বয়লে ডিলার। যাকে প্রথম কার্ড দেয়া হবে সে তার ইচ্ছে মত একটি কার্ড খেলবে। পরবর্তী ৩ জন সেই প্রকারের কার্ড খেলবে।

প্রতি দানের উচ্চ র‍্যাঙ্কের কার্ডটি যে খেলবে সে পিট বা বিড পাবে। তবে যদি সেই জাতীয় কার্ড পরবর্তীদের কারো কাছে না থাকে তবে স্পেড (ইষ্কা) এর কার্ড দিয়ে সেই পিট টি ট্রাম করে নিতে পারবে। যদি একাধিক কার কাছে প্রথম প্রদানকারী কার্ড না থাকে তবে একাধিক ব্যাক্তি ট্রাম করতে পারবে, ট্রামের ক্ষেত্রেও যে স্পেডের উচ্চ র‍্যাঙ্ক এর কার্ড দেবে সে পিট পাবে। প্রতি গেমে ১৩ কার্ডের ১৩ পিট থাকবে। এভাবে নির্ধারিত (ধরুন ৩০) পয়েন্টে যে আগে যেতে পারবে সে প্রথম স্থান অধিকার করবে। তবে মনে রাখতে হবে কার্ড বাটার পর সেই কার্ড দেখে অনুমানের বিড ধরতে হবে যে আমি এত (i.e. 3 ) পিট পাব। লিখে রাখা হবে। যদি বিড পুরন করতে পারেন তবে তা যোগ হবে, আর যদি বিড পুরন করতে না পারেন তবে তা বিয়োগ হবে।

কল ব্রিজ খেলার নিয়ম - বিডিং

কল খেলা জেতার নিয়ম

কল ব্রিজ খেলার নিয়ম - স্কোরিং

১. তাস গনণা করাঃ সবসময় যথাসম্ভব তাস গুনে রেখে খেলা উচিত। বিশেষ করে ইস্কাপন বা রঙ কার্ড। অন্য তাস গুলোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কয়টা লিড যাচ্ছে। রঙ করার ক্ষেত্রে সুবিধা হয় এইক্ষেত্রে।
২. বাদ দিন উচ্চাভিলাসিতাঃ উচ্চাভিলাষী চিন্তা বাদ দিতে হবে। বাস্তবের সাথে মিল রেখে কল দিতে হবে। সবসময় চেষ্টা করবেন, মাইনাস না যাবার। যদি ২ কলে হাতে মাইনাস হয়ে যায়, সেটা আপনার দোষ না। কার্ড না আসলে হতেই পারে। কিন্তু ২ এর অধিক কল দিয়ে মাইনাস গেলে জেতা কঠিন।
৩. ট্রিক নিয়ে সাবধানতাঃ কল অথবা বিড করার সময় সাবধান হতে হবে। ধরুন, আপনার কাছে রুইতন আছে ১ টা, আপনি চিন্তা করলেন আপনি রঙ করে ২ টা কল নিবেন এখান থেকে। একই সাথে আপনি হরতন থেকে টেক্কা সাহেব ২ কল নিবেন। এখানেই ট্রিকস! আপনার কাছে রুইতন কম থাকলে, অন্য কারো হাতে হরতন কম আছে। সে হরতন এ রঙ করে কল নিলে আপনি হয়ত সাহেবের কল টা মিস করবেন। তাই এক্ষেত্রে ৪ কল না দিয়ে ৩ কল দিলে আগাতে পারবনে জয়ের পথে।
৪. বোনাস কলের লোভ না করাঃ বোনাস কলের লোভে পড়া যাবেই না। ধরুন, আপনি নিশ্চিতভাবে ৬ অথবা ৭ কল পাচ্ছেন। আপনি চিন্তা করলেন কোনভাবে ৮ কল দিয়ে যদি পাই, তবে বোর্ডে যোগ হবে ১৩ টা। আপনি হয়ত জিতেই যাচ্ছেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই সিদ্ধান্ত হয় হিতে বিপরীত। খেলোয়াড় এই কারণেই হেরে যায়।
৫. কুইন কে নিয়ে সাবধানতাঃ ৭৫% সময় বিবি কে কল হিসেবে গণ্য করবেন না। বিবি থাকলে অনেকেই প্রাপ্য ৪ কল না দিয়ে ৫ কল দেয় ভাব নিয়ে। মনে রাখবেন, ৪ কল দিয়ে ৫ কল পেলে দোষ নেই। কিন্তু ৫ কল দিয়ে ৪ পেলে কেবল ৪ না, আপনার একাউন্ট থেকে মাইনাস হবে ৯। এখানেই হেরে যাবেন আপনি।

এবার কল ব্রিজ খেলার নিয়ম তো জেনে গেলেন, জানলেন কল ব্রিজ জেতার নিয়ম কিংবা জরুরী কিছু টিপস। তাহলে, শুরু করুন বন্ধুদের সাথে তাস খেলা, হার আপনার কাছে আর আসবে না।

আরো পড়ুনঃ দড়ি লাফের ক্ষতিকর দিক