
ফিফা বিশ্বকাপে গোল্ডেন বল (Golden Ball) হলো টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে দেওয়া সবচেয়ে সম্মানজনক ব্যক্তিগত পুরস্কার। এটি সাধারণত ফাইনাল ম্যাচের পর আসরের সবচেয়ে প্রভাব বিস্তারকারী ফুটবলারকে প্রদান করা হয়, যা একটি বিশেষ টেকনিক্যাল কমিটির ভোটে নির্ধারিত হয়। গোল্ডেন বল (বর্তমানে বাণিজ্যিকভাবে “অ্যাডিডাস গোল্ডেন বল” বলা হয়) শ্রেষ্ঠ খেলোয়াড়ের জন্যে। বিশ্বকাপের প্রতিটি আসরের সেরা খেলোয়াড়কে ফিফা এই পুরস্কার প্রদান করে। টুর্নামেন্টের টেকনিক্যাল স্টাডি গ্রুপের ভোটে নির্বাচিত সেরা তিনজনকে যথাক্রমে গোল্ডেন বল, সিলভার বল এবং ব্রোঞ্জ বল দেওয়া হয়। গোল্ডেন বল তালিকা অনুসারে বিশ্বকাপের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে লিওনেল মেসি দুইবার (২০১৪ ও ২০২২ সালে) এই পুরস্কার জিতেছেন।
গোল্ডেন বল তালিকা: কে কতবার পেয়েছে?
এক নজরে দেখে নেয়া যাক বিশ্বকাপের সেরা খেলোয়াড় তালিকা যা গোল্ডেন বল পুরষ্কার (গোল্ডেন বল তালিকা) নামে পরিচিত।
আমেরিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপ (2026 FIFA World Cup) আসরে গোল্ডেন বুট কে জিতবে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে ফুটবল ভক্তদের মাঝে। মাঠের খেলায় সবচেয়ে ভালো পারফর্মেন্স করে সবাইকে মোহিত করে দিয়ে গোল্ডেন বল কে জিতবে সেটি তো সময়ই বলে দিবে। তার আগে চলুন জেনে আসা যাক, বিশ্বকাপের বিগত আসরগুলোতে কারা কারা জিতেছিলো গোল্ডেন বল পুরষ্কার।
| সাল | আয়োজক | গোল্ডেন বল | দেশ |
| ১৯৩০ | উরুগুয়ে | হোসে নাসাজ্জি | উরুগুয়ে |
| ১৯৩৪ | ইতালি | গুইসেপে মিয়াজ্জা | ইতালি |
| ১৯৩৮ | ফ্রান্স | লিওনিডাস | ব্রাজিল |
| ১৯৫০ | ব্রাজিল | জিজিনহো | ব্রাজিল |
| ১৯৫৪ | সুইডেন | পুসকাস | হাংগেরি |
| ১৯৫৮ | সুইজারল্যান্ড | ডিডি | ব্রাজিল |
| ১৯৬২ | চিলি | গ্যারিঞ্চা | ব্রাজিল |
| ১৯৬৬ | ইংল্যান্ড | ববি চার্লটন | ইংল্যান্ড |
| ১৯৭০ | মেক্সিকো | পেলে | ব্রাজিল |
| ১৯৭৪ | পশ্চিম জার্মানি | ইয়োহান ক্রুয়েফ | নেদারল্যান্ডস |
| ১৯৭৮ | আর্জেন্টিনা | মারিও কেম্পেস | আর্জেন্টিনা |
| ১৯৮২ | স্পেন | পাওলো রসি | ইতালি |
| ১৯৮৬ | মেক্সিকো | ডিয়েগো ম্যারাডোনা | আর্জেন্টিনা |
| ১৯৯০ | ইতালি | সালভাতোও শিলাচি | ইতালি |
| ১৯৯৪ | যুক্তরাষ্ট্র | রোমারিও | ব্রাজিল |
| ১৯৯৮ | ফ্রান্স | রোনালদো নাজারিও ডি লিমা | ব্রাজিল |
| ২০০২ | জাপান ও দক্ষিণ কোরিয়া | অলিভার কান | জার্মানি |
| ২০০৬ | জার্মানি | জিনেদিন জিদান | ফ্রান্স |
| ২০১০ | দক্ষিণ আফ্রিকা | দিয়েগো ফোরলান | উরুগুয়ে |
| ২০১৪ | ব্রাজিল | লিওনেল মেসি | আর্জেন্টিনা |
| ২০১৮ | রাশিয়া | লুকা মডরিচ | ক্রোয়েশিয়া |
| ২০২২ | কাতার | লিওনেল মেসি | আর্জেন্টিনা |
| ২০২৬ | যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো | প্রযোজ্য নয় | প্রযোজ্য নয় |



