‘সাবাশ বাংলাদেশ’ হলো বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাওয়া একটি অত্যন্ত জনপ্রিয় কালজয়ী দেশাত্মবোধক ও ক্রিকেট খেলার থিম গান। বাংলাদেশের ক্রিকেট নিয়ে তৈরি করা গানগুলোর মধ্যে এটি এখনও জনপ্রিয়তার শীর্ষে। স্টেডিয়ামে, বাংলাদেশের যেকোনো বিজয় মিছিলে গানটি থাকবেই।
প্রকাশের প্রেক্ষাপট: ২০০৪-০৫ মৌসুমে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আবহ সঙ্গীত হিসেবে সাউন্ডটেকের লেবেল থেকে ‘সাবাস বাংলাদেশ’ গানটি তৈরি করা হয়।
গানের শিরোনামঃ সাবাস বাংলাদেশ
কন্ঠঃ আসিফ আকবর
কথাঃ সোহেল আরমান
সুরঃ ইবরার টিপু
অ্যালবামঃ কেন তুমি সুখে থাকবে
বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ……
ও……
বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ
যাও এগিয়ে আমার বাংলাদেশ
ও……
বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ
যাও এগিয়ে আমার বাংলাদেশ
বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ
যাও এগিয়ে আমার বাংলাদেশ
তাকধিনাধিন ধিন ধিন তা,
প্রাণপণে লড়ে যা,
জয় হবে নিশ্চিত, দুঃখ ভুলে যা (২)
বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ
যাও এগিয়ে আমার বাংলাদেশ
বাংলা মায়ের দামাল ছেলে
খেলবে ছয়ে আর চারে
জয়ের নেশায় হেসে খেলে
ভাঙ্গবে উইকেট বারে বারে (২)
ও……
দুলছে সবাই, গাইছে সবাই
করতালি মাঠে
বিশ্বকাপের স্বপ্ন দ্যাখে
প্রাণে জোয়ার ওঠে (২)
বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ
যাও এগিয়ে আমার বাংলাদেশ
বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ
যাও এগিয়ে আমার বাংলাদেশ……
